ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে নতুন ম্যাক প্রো কম্পিউটার উন্মোচন করেছে অ্যাপল।
২০১৩ সালের পর কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী প্রোফশনাল ডেক্সটপ কম্পিউটার আনেনি অ্যাপল। দীর্ঘ সময় অপেক্ষা করালেও কম্পিউটারটির আপডেট সংস্করণে কোনো কমতি রাখেনি তারা। তাই দামটাও বেশ চড়া।
এন্ট্রি লেভেলের কনফিগারেশন সমৃদ্ধ ম্যাক প্রোতে থাকছে-
- ৮কোর এক্সিওন প্রসেসর
- ৩২ জিবি র্যাম
- রেডিওন প্রো ৫৮০এক্স গ্রাফিক্স কার্ড
- ২৬৫ জিবি স্টোরেজ
- ৮ পিসিআইই এক্সপানশন স্লট
- ৩২ জিবি র্যাম
- রেডিওন প্রো ৫৮০এক্স গ্রাফিক্স কার্ড
- ২৬৫ জিবি স্টোরেজ
- ৮ পিসিআইই এক্সপানশন স্লট
এর দাম শুরু হয়েছে ৬০০০ ডলার থেকে (৫ লাখ ৪ হাজার টাকা)।
এটা তো গেলো এন্ট্রি লেভেলের বিবরণ। সমসাময়িক বাজারের ভাল মানের পিসিগুলোতে যেখানে ৪ থেকে ৮ কোরের প্রসেসর ব্যবহার করা হয় সেখানে সবচেয়ে দামি সংস্করণের ম্যাক প্রোতে থাকবে ইন্টেলের ২৮ কোর এক্সিওন প্রসেসর। আবার র্যামের ক্ষেত্রে চমক হিসেবে দেয়া হয়েছে ১ দশমিক ৪ টেরাবাইট (১৪০০ জিবি), যেখানে ১৬ জিবি র্যামকেই অনেক হিসবে ধরে নেয়া হয়!
ম্যাক প্রোতে রয়েছে একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেল ধরে যে কোনো জায়গাতেই কম্পিউটারটি বহন করে নিয়ে যাওয়া যাবে। ভারি কাজের সময় কম্পিউটারকে ঠাণ্ডা রাখতে দেওয়া হয়েছে তিনটি ফ্যান।
Source : বিজনেস ইনসাইডার ও সিনেট



0 Comments