টেক ইউটিউবার 'Teme" এর টুইট বার্তা অনুসারে সেপ্টেম্বর মাসের ২২ বা তার আশেপাশের সময়ের মধ্যেই হুয়ায়েই রিলিজ করবে তাদের ফ্ল্যাগশীপ লেভেলের ফোন Huayei Mate 30  Pro ............


তবে , চীন আর ইউএস এর ঝামেলার ফলে হুয়াওয়েকে অনেক প্যারা সামলাতে হচ্ছে। ইউএস থেকে হুয়াওয়েকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, ফলে অ্যামেরিকান কোম্পানি গুলো যেমন- গুগল, ইনটেল কোয়ালকম, আর্ম — ইত্যাদি আরো কোম্পানি হুয়াওয়ের সাথে কাজ করতে পারবে না।



যদিও বর্তমান ফোন গুলোতে অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকবে, কিন্তু সেটা মাত্র ৩ মাস পর্যন্ত। ৩ মাসের পরে হুয়াওয়ের কি হবে, সে ব্যাপার অনেকটায় ধোয়াটে! 
তবে হুয়াওয়ে জানিয়েছে তারা নিজস্ব অপারেটিং সিস্টেম হোংমেং ওএস নিয়ে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, হুয়াওয়ের মেট ৩০-সিরিজের কি হবে?


রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড প্রতিদন্ধি এই নতুন অপারেটিং সিস্টেমটি সামনের মাসে চায়নাতে রিলিজ হতে পারে। গ্লোবালভাবে কোম্পানিটি ArkOS রিলিজ করবে, যেটাকে সম্প্রতি কোম্পানিটি নিজের নামে রেজিস্টার্ড করেছে।
কিরিন ৯৮৫ চিপসেটটি অপরদিকে সেকেন্ড জেনারেশন ৭ ন্যানোমিটার সাইজের প্রসেসর, সেটা অত্যন্ত ফাস্ট ও ব্যাটারি সাশ্রয়ী হবে। সাথে Extreme Ultraviolet Lithography ফিচারটি থাকবে প্রসেসরটিতে। আর হ্যাঁ, প্রসেসরটি ৫জি রেডি হবে, এতে হুয়াওয়ের Balong 5000 মডেম লাগানো থাকবে!